সোমবার , ১৮ মে ২০২৬, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

সিলেটের সকাল ডেস্ক ::
মে ১৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হয়। এই ঈদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।