রবিবার , ৫ মে ২০২৪, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৫
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে শানে সাহাবা খতিব কাউন্সিল ও তারবিয়্যাত সম্পন্ন

ফখর উদ্দিন
মে ৫, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ সিলেট জেলার আওতাধীন গোয়াইনঘাট শাখার শানে সাহাবা খতিব কাউন্সিল ও তারবিয়্যাত সম্পন্ন হয়েছে। শনিবার (৪মে) থানাসদরে মুফতি আনওয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আমির হোসেনের কোরআন তেলওয়াত মাধ্যমে সভা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা বদরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জামীল মাসরুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ শরীফ।

উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গোয়াইনঘাট শাখার কমিটি গঠন করা হয়, এতে মুফতি আনওয়ার হুসেইনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক, মাওলানা আমির উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ইমরান আহমেদ, সহ অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা তাজ উদ্দিন, আইন সুরক্ষা সম্পাদক মাওলানা কাওসার আহমদ।

এ সময় বক্তরা বলেন, ইমাম, খতিব ও মুয়াজ্জিন ঐক্যবদ্ধ প্লাটফর্ম স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ”এর মূল লক্ষ্য হল, ইমাম খতিব ও মুয়াজ্জিনদের অন্যায়ভাবে জুলুম-নির্যাতন বা সামাজিকভাবে হেনস্তা শিকার হলে প্রশাসনের মধ্যস্ততায় আইনি সহায়তা দেওয়া এবং বিপদের সম্মুখীন হলে অর্থ সহায়তা দেওয়া এবং মারাত্মক অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এ কমিটি গঠনের পর গোয়াইনঘাট থানা পুলিশের সঙ্গে পরিচিত সভা ও স্মারকলিপি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।