শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের ভাটরাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের অবসরজনিত বিদায় ও মরণোত্তর সংবর্ধনা

ফখর উদ্দিন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ শিক্ষককে বিদায় ও মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারী) ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক দীপক চন্দ্র সরকার, আব্দুল লতিফ, আব্দুল ওয়াহিদ, আব্দুল জব্বার, আব্দুল করিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও আব্দুল হক, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, কুকিল চন্দ্র মোহন্ত, অরুন চন্দ্র সরকারকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের এসএসসি ৮৭ ব্যাচের ছাত্র মুজিবুর রহমান মিন্টু্র সভাপতিত্বে ও ৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র নিজাম উদ্দিন, ৯৯ ব্যাচের ছাত্র বাহার আহমেদ রুহেল ও ২০০৮ ব্যাচের ছাত্র ফারুকুজ্জামান রানার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেনির ছাত্র কামাল উদ্দিন ও গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেনির ছাত্রী মুক্তি রায়।

অবসরজনিত বিদায় ও মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চয়ন রায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সাবেক ছাত্র এডভোকেট বদরুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দীন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বিদ্যালয় গভর্নিং বডির সদস্য আব্দুল আজিজ, বিজন সরকার, সাবেক ছাত্র সৈলেন চন্দ্র, আনিসুর রহমান, ফখরুল আলম, সুনজিৎ সিংহ,জসিম উদ্দিন আঙ্গুর, রাধিকা সিংহ, সুজন মিয়া, গোলজার আহমদ, বিজন সরকার, আব্দুল আজিজ, মতিউর রহমান, আতিকুর রহমান তান্না, আজিজুর রহমান, সুহাগ শাহীন, ফয়জুর রহমান, জাবের আহমদ, সুহেল আহমদ, সুজন মাহমূদ এমরান, কামরান আহমদ, সাবিনা ইয়াসমিন, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাংবাদিক মঈন উদ্দিন মিলন, ফখর উদ্দীন, আজিজুর রহমান জুয়েল, নান্টু রঞ্জন দে, সত্যজীৎ মন্ডল, আজিজুর রহমান, হানিফ মাহমুদ, আলামিন,শাকিল আহমেদ, সাহেনা শিরিন শীলা, রুহামা সামিয়া মীম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।