কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৩ জুন) বিকেলে নৌকা যোগে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লাছুখাল, লম্বাকান্দি ও ধুপরিয়াকান্দি এলাকার পানিবন্দী পরিবারে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় পুলিশের টিম বন্যা দুর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক আসাদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মোফাজ্জল হোসেন, কনস্টেবল মাসুক, সাইফুল ও তোফাজ্জল প্রমুখ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। সোমবার এক শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
