রবিবার , ২৬ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৭
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মে ২৬, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলায় আকবর (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় তাকে কালীবাড়ি মনাফ নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত আয়না মিয়ার পুত্র।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ মে) সন্ধ্যায় ভিকটিমের নিজ বাড়ীর একটি কক্ষে জোরপূর্বক তাকে ধর্ষণ করে ধর্ষক আকবর আলী। পরে তাদের পরিবারের পক্ষ থেকে তাকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার সন্ধ্যায় কালীবাড়ি মনাফ নগর গ্রাম থেকে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহমেদ, মাসুদ আহমেদ (মিডিয়া) সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।