সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়নের পুটামারা এলাকার একটি বাড়ি থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার হয়। নিহত কিশোরী জেলি আক্তার (১৬)। সে ওই এলাকার আয়াত আলী’র মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ আহমেদ জানান, নিজ বাড়ীর একটি কক্ষে বাশেঁর খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ স্বজনের সহযোগিতায় উদ্ধার হয়। আরও জানান, তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি তবে আমরা চেষ্টা করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
