শুক্রবার , ২৯ মার্চ ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন : ১০ জনকে ৩ মাসের সাজা

ফখর উদ্দিন
মার্চ ২৯, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ১০ জনকে তিন মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দয়ারবাজার কালাইরাগ (নতুন বাজার) সংলগ্ন এলাকা থেকে এই ১০ ব্যক্তিকে আটক করে এ সাজা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিদ কুমার চন্দ্র এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের হারিস আলীর পুত্র বাবুল মিয়া ও তারই পুত্র সজল মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়নের নিগারপাড় গ্রামের সায়েদ আলীর পুত্র মহিবুর রহমান, কালীবাড়ি গ্রামের মনির হোসেনের পুত্র আহমদ আলী, রাধানগর গ্রামের আব্দুল হাসিমের পুত্র নজরুল ইসলাম, একই গ্রামের জমির আলীর পুত্র দেলোয়ার মিয়া ও আব্দুর রশিদের পুত্র হরমুজ আলী, সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার মাছিমপুর গ্রামের নেকবর আলীর পুত্র হারুনুর রশিদ ও একই উপজেলার মতুর কান্দি গ্রামের তারা মিয়ার পুত্র আনোয়ার হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনজিদ কুমার চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ৩ মাস করে সাজা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।