দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। তীব্র গরম হতে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন সবুজ চৌধুরীর অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে কোম্পানীগঞ্জ গ্রীণ গ্রোথ ফাউন্ডেশন। তারা কোম্পানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপনের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সমাজ গঠন করতে চায়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৮ই মে) উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের লমপুর মসজিদে এই বৃক্ষরোপণ করা হয়।
সংগঠনের সদস্য জুয়েল আহমদ জানান, তারা মসজিদ আঙিনায় প্রায় তেরোটি জাতের বিভিন্ন ধরনের ফলন গাছ রোপন করেন।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য হারুনুর রশীদ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, আরিফুল হক, আলী হোসেন, তোফায়েল আহমদ, লাহিন আহমদ,কামরুল প্রমুখ। এছাড়াও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
