বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কার আন্দোলন: সিলেটে গ্রেফতার ৩৮ শিক্ষার্থী বিস্ফোরক মামলায়  শ্যোন অ্যারেস্ট

সিলেটের সকাল রিপো র্ট:
জুলাই ২৫, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান গেটে সহিংসতার ঘটনায় পুলিশের হাতে ৫৪ ধারায় আটক ৩৮ জন শিক্ষার্থীকে একটি বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার শ্যোন এরেস্ট দেখানো হয়। এ লক্ষ্যে এদিন সকালে তাদের মহানগর হাকিম চতুর্থ আদালতের বিচারক উম্মে হাবিবার আদালতে হাজির করা হয়। আদালতে তাদের ওই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।
আটককৃতরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ তাদের বিরুদ্ধে কুমারগাও বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিক্সায় অগ্নিসংযোগ ও জ্বালাও পোড়াওয়ের অভিযোগ এনেছে।
শুনানীতে মহানগর পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী অংশ নেন। তিনি জানান, গত ১৯ জুলাই তাদের জিডি মূলে গ্রেফতার দেখিয়ে কারাগারে নেয়া হয়। বৃহস্পতিবার তাদেরকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়।

গেল শুক্রবারের সহিংসতার ঘটনায় ২০ জুলাই অজ্ঞাতনামা দুই হাজার ৫০০ থেকে ৩ হাজার লোককে আসামী করে জালালাবাদ থানায় এই মামলটি দায়ের করে পুলিশ। মামলা নং-১৩। ওই ৩৮ জন ৫৪ ধারায় আটক দেখিয়ে কারাগারে রাখা হয়। তাদের বেশিরভাগই শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বলে সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার তাদের কোর্টে তোলা হয় বলে আমাদের আদালত প্রতিবেদক জানান।
এদিকে, জালালাবাদ থানায় এ পর্যন্ত মোট ৪টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে শাবির গেটে সহিংসতার ঘটনায় ২০ জুলাই বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া, পাঠানটুলা পুলিশ বক্সে আগুনে পুড়ানোর ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই হাজার লোককে আসামী করে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪। জালালাবাদ থানা ঘেরাও এর ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৫। উপরোক্ত তিনটি মামলা গত শনিবার দায়ের করে পুলিশ। সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে কুমারওগাঁও বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলা নং-১৭।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।