উত্তর সিলেটের বৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন “কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)” এর ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উত্তর রণিখাই ইউনিয়নের মাঝেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কোছাপের সাবেক সাধারণ সম্পাদক এড. আজমল আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোছাপের সাবেক কোষাধ্যক্ষ অখিল চন্দ্র বিশ্বাস, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শ্রী সুরঞ্জিত সিংহ, মাঝের গাও প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণধন সিংহ, লক্ষীন্দ্র সিংহ (প্রবাসী), কোছাপের সাবেক সিনিয়র সহ-সভাপতি সজীবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রাজ্জু রাজ, আবুল হোসেন, রাজু, শাকিল, হাবিবুর রহমানসহ উত্তর রণিখাই ইউনিয়ন শাখা কোছাপের নেতৃবৃন্দ।
