মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

কেবল নির্বাচনের জন্য এতো মানুষ প্রাণ দেয়নি

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ১৯, ২০২৪ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাটে ১৩ সমন্বয়কের উপস্থিতিতে সমাবেশ

 

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন, একটি কুচক্রী মহল সরকার ও সমন্বয়কদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে আয়োজিত এক সমাবেশে কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়ক এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল, লুৎফুর রহমান, মো: আবু সায়াদ বিন মাহিন সরকার, রিফাত রশীদ, আশরাফ মাহদী, রফিকুল ইসলাম, চট্টগ্রামের রাজপথে আন্দোলনকারী ও কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, সাকিব মাহমুদ রুমী, মো: রাশিদুল ইসলাম, আব্দুল হান্নান মাসউদ ও মো: সোহেল।
সমাবেশে সমন্বয়করা বলেন, কেবল নির্বাচনের জন্য এতো মানুষ জুলাই আন্দোলনে প্রাণ দেয়নি, মানুষ প্রাণ দিয়েছে দেশ পুনর্গঠন ও সংস্কারের জন্য। আন্দোলনের বিরোধীকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সমন্বয়করা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিপ্লব যাতে কোনভাবেই ব্যাহত না হয়-সেদিকে খেয়াল রাখতে তারা সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন সংবিধান প্রণয়নেরও তাগিদ তাদের।
সমাবেশে স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মমতাজ উদ্দিন, হাসান আহমদ চৌধুরী, আখলাক হুসাইন প্রমূখ। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল তিনটায় সমন্বয়কবৃন্দ সিলেট জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে এক সমাবেশে মিলিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।