মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১১
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (৫০) ও আরোহী নরসিংহ বুনার্জী (৩৫)। তারা উভয়ই জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিংহ মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিংহকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিংহ মারা যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।