শনিবার , ২৪ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪৯
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের সকাল রিপোর্ট ::
মে ২৪, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ। এদের মধ্যে ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

শনিবার সকালে উপজেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের বাতেনের ছেলেন নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের সন্তান রিয়াজুল (২১), রবিউল (১১), নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের আব্দুলের ছেলে শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের ছেলে হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের ছেলে আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের ছেলে বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের ছেলে আলী রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের ছেলে পলাশ সরকার।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। সম্প্রতি দেশটির আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশি দাবি করে তাদের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কাছে স্থানান্তর করে। শনিবার সকালে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

এর আগে গত ১৪ মে জেলার জকিগঞ্জের আটগ্রাম সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।