রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে দস্তরখান রেস্টুরেন্ট এন্ড ব্যানকুয়েট হল’র উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মনোরম পরিবেশে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্বাস্থ্য সম্মত খাবারের নিশ্চিয়তায় সিলেটের ওসমানীনগরে উদ্বোধন হলো দস্তরখান রেস্টুরেন্ট এন্ড ব্যানকুয়েট হল। আজ রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার খাদিপুর রোডস্থ দস্তরখান রেস্টুরেন্ট এন্ড ভ্যানকুয়েট হলের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মোনাজাত মাধ্যমে রেস্টুরেন্ট উদ্বোধন করেন শায়খূল হাদিস হযরত মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী।

সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সভাপেিত্ব ও রেস্টুরেন্টের চেয়ারম্যান সাইফুল আলমের পরিচালনায় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জান, সমাজসেবী শাহ নুরুর রহমান শানুর, যুক্তরাজ্য প্রবাশী শাহ মুনিম আহমদ, রেস্টুরেন্ট পরিচালক আব্দুর রব মিলন, সাইফুল ইসলাম তপু, মাওলানা খালিদ আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,ওসমানীনগর ইসলামি একাডেমীর প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার, করনসী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মতিন গজনভী, প্রকৌশলী জাকির হোসেন, মুফতি এমদাদুল হক, রাজধানীর দ্যা হলি কোরআন মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মো. সালমান হোসেন।

অন্যান্যের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, সমাজসেবী আলাউর রহমান আলা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সালাম শেখ, ব্যবসায়ী আব্দুল গফ্ফার সিকদার, সমাজসেবী শওকত আহমদ সায়মন, নিউ প্লাজার স্বাত্ত্বাধীকারী যুক্তরাজ্য প্রবাসী হাজী সমছু মিয়া,ওসমানীনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা,সহ-সভাপতি আব্দুল মতিন,সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য কয়েছ মিয়া,জয়নাল আবেদীন,এমদাদুর রহমান খান,তাজপুর ইউনিয়ন জামায়োতের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল আজহার মডেল মাদ্রাসার হাফিজ মিছবাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।