মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৪
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষা; সিলেট বোর্ডে কমেছে ৬ হাজার পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

#বেড়েছে ২টি কেন্দ্র ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠান

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় ৬ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী কমেছে। যেখানে গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৫৮০ জন।

এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ। তিনি জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সরঞ্জামাদি কেন্দ্র সমূহে পাঠানো হয়েছে। প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ১০ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা হচ্ছে ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন। এবারের পরীক্ষায় ১৮ হাজার ৭৬৬ জন ছাত্রী বেশি।

এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করবে ২৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্য ৯ হাজার ৬৭৯ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ হাজার ১৯১ জন। মানবিক বিভাগের ৭১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬১ জন এবং ছাত্রী ৪২ হাজার ৮৫৮ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ হাজার ৪৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৩ এবং ছাত্রী ৩ হাজার ৭৭০ জন।

এদিকে জেলাওয়ারি পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪০ হাজার ৯৭৯ জন। তার মধ্যে ছাত্র ১৭ হাজার ১০৯ জন ও ছাত্রী ২৩ হাজার ৮৭০ জন। মৌলভীবাজারে ২২ হাজার ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৭১ জন ও ছাত্রী ১৩ হাজার ৩৬৪ জন। সুনামগঞ্জে ২১ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৪ জন ও ছাত্রী ১২ হাজার ৫০১ জন। হবিগঞ্জ জেলার ১৮ হাজার ২৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ১৭৯ জন ও ছাত্রী ১১ হাজার ৮৪ জন।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ৬টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম ও কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। গতবারের চেয়ে দুটি কেন্দ্র বেড়ে এবার কেন্দ্র সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪টি। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে ৩৩টি কেন্দ্র রয়েছে। গতবারের চেয়ে এবার দশটি প্রতিষ্ঠান বেড়ে প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০টি ও হবিগঞ্জে ১৬৮টি কেন্দ্র রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।