বুধবার , ২৬ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৬
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মিউজিয়াম উদ্বোধন

লবীব আহমদ
জুলাই ২৬, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় প্রাণিবিদ্যা বিভাগে মিউজিয়ামের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

মিউজিয়ামের উদ্বোধনকালে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, “এই মিউজিয়াম শিক্ষার্থীদের পড়ালেখাকে আরো বেগবান করবে। সবাইকে মানবিক মানুষ হতে হবে। প্রতিটি প্রাণীই আল্লাহ্’র সৃষ্টি। তাই প্রাণীর প্রতি সদাচরণ করতে হবে।”

প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আশরাফুল কবীর বলেন, “এই মিউজিয়াম আমাদের বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী, শিক্ষকরা পরিদর্শন করতে পারবেন। বাহিরে থেকে কোনো অতিথি আসলেও পরিদর্শন খাতা সম্পন্ন করে মিউজিয়াম পরিদর্শন করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল আহমদ, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর হুমায়ুন কবীর চৌধুরী, দিনাজপুর সরকারি কলেজের প্রফেসর একেএম আব্দুল্লাহ্, মৌলভীবাজার সরকারি কলেজের প্রফেসর মো: সেলিম (পিআরএল), প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার, সহকারী অধ্যাপক মনীকা রানী বণিক, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেইন।

এছাড়াও প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়াম অনেক দিনের পুরনো। এর আগে সেটি বায়োলজি বিল্ডিংয়ের তৃতীয় তলায় ছিল। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আশরাফুল কবীরের ও অন্যান্য শিক্ষকের তত্ত্বাবধানে সেটিকে আরোও সমৃদ্ধ করে নিচ তলায় স্থাপন করা হয়েছে। মিউজিয়ামে বিভিন্ন প্রকার প্রাণীর সমাহার রয়েছে। প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত বিভিন্ন পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে এই মিউজিয়াম ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।