সোমবার , ২৬ আগস্ট ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৩
আজকের সর্বশেষ সবখবর

এবার অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের বিরুদ্ধে সিলেটে মামলা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে সিলেটে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানার এসআই পিযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে থানায় মামলা করেন।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরীকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বিজিবি। পরদিন শনিবার সকালে তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতে হাজির করলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–১ আলমগীর হোসাইন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।