বুধবার , ১২ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

‘আর্থ সামাজিক উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব’ শীর্ষক সেমিনার

ডেস্ক রিপোর্ট
জুন ১২, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ‘আর্থ সামাজিক উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী।

এসময় তিনি বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে ইসলামি আদর্শ ও সামাজিক মূল্যবোধের জাগ্রত হয়, তা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে মুখ্য ভূমিকা পালন করে। ধর্ম নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সমাজের বৃহৎ স্বার্থে জঙ্গিবাদ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী মতামত গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে উদ্ধুদ্ধকরণ, দুর্যোগ ও মহামারীতে আতঙ্কিত না হয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের মুখ্য ভূমিকা পালনের আহবানও জানান তিনি।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ মো. হুমায়ুন কবীর। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।