গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। রোববার (৮ অক্টোবর) দুপুর ২ ঘটিকার সময় তাঁর শহরস্থ বাসায় সাক্ষাৎ করেন তারা।
এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, নব-নির্বাচিত সভাপতি শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভসহ নেতৃবৃন্দ আব্দুল হাকিম চৌধুরীর হাতে ছাত্র পরিষদের প্রকাশিত স্মারকগ্রন্থ “আলোকিত গোয়াইনঘাট” তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সবাই পড়ালেখা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। পড়ালেখার পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের পাশে, মানুষের পাশে দাঁড়ানোর এ স্বদিচ্ছাকে স্বাগত জানাই। আমি আশা রাখি অচিরেই তোমরা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আসিন হয়ে গোয়াইনঘাট তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস, নাদিম হাসান, আহমেদ হাসান ফাহিম, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি, সাবেক সদস্য ময়নুল হক, মামুন আহমদ।
