মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

আগস্ট থেকে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য পর্যাপ্ত সিট বরাদ্দের আশ্বাস বিমানের

সিলেটের সকাল রিপো র্ট:
জুলাই ১৫, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী আগস্ট থেকে সিলেটের উমরাহ যাত্রীদের পর্যাপ্ত সিট বরাদ্দের আশ্বাস দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক
পরিচালক (বিক্রয় ও বিপণন) আশরাফুল আলম। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর প্রধান কার্যালয় বলাকা ভবনে সিলেট হাবের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন।
হাব সিলেট এর পক্ষে চেয়ারম্যান মো. আব্দুল হক ও সেক্রেটারী মো. আব্দুল কাদিরে এতে নেতৃত্ব দেন।
হাব সেক্রেটারি জানান, সভায় সিলেট অঞ্চলের বিমানের বিভিন্ন সমস্যা বিশেষ করে উমরাহ্ যাত্রীদের সীট বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। সভায় ডি এম এস আগামী আগস্ট থেকে সিলেট থেকে বিমান যাত্রীদের পর্যাপ্ত সিট বরাদ্দের আশ্বাস দেন। সিলেট অঞ্চলের ওমরাহ যাত্রীদের জন্য নতুন পলিসি নির্ধারণ নিয়েও তারা আলোচনা করেন। হাব-এর পক্ষ থেকে এও বলা হয়, তাদের দাবি মানা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে।

সভায় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর , জি.এম. সেইলস সামসুল করিম, ম্যানেজার আর এম এস মোস্তফা, ম্যানেজার (কমার্শিয়াল) মাহমুদুর রহমান, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল) তামান্না আনী তাবাসসুম, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল) মোঃ আব্দুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কমার্শিয়াল) তারিকলু ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।