দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষ আসতে শুরু করেছেন। বুধবার সকাল থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশ এলাকায় মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।
বেলা ১১ টায় ঢাক ডোল পিটিয়ে আওয়ামীলীগের একটি মিছিল সমাবেশস্থলে পৌঁছায়। পরে সেখানে থাকা চেকপোস্টে তাদের ভিড় লক্ষ করা যায়৷
এর পরে মহিলাদের একটি বড় দল সমাবশস্থলে যাওয়ার জন্য চৌহাট্টা পয়েন্টে আসে৷ তখন চেকপোস্ট দিয়ে মানুষকে সমাবপশস্থলে পৌঁছাতে হিমশিম খেতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে এই পথ দিয়ে যেতে না পেরে তারা দরগাহ গেইটের দিকে চলে যান।
এছাড়া নগরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা যায়। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠের চারদিক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নগরের চৌহাট্টা পয়েন্টে নৌকার লোগো সম্বলিত কোর্টপিন বিক্রি করছেন ঢাকার জাকির হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম উপলক্ষে গতকাল আসছি সিলেটে। কাল বিক্রি হলেও আজ কম হচ্ছে। তবে মানুষ আসলে বিক্রি বাড়বে বলে আশাবাদী তিনি।
জেলা মহিলা দলের শারমিন আক্তার জানান, আমরা বিশাল একটি বহর নিয়ে আসছি। মাঠে প্রবেশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চৌহাট্টা পয়েন্ট থেকে ফিরে দরগাহ গেইট দিয়ে যেতে হচ্ছে। তবে ভালো লাগছে।
