মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

একদলীয় নির্বাচন কেউ মানে না : এমরান চৌধুরী

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইনশা আল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে। সর্বাত্নক হরতাল পালনের জন্য সিলেটের জনগনকে তিনি ধন্যবাদ জানান।

মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির উদ্যোগ বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মামুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম, শামীম আহমদ , ডাঃ নাজিম উদ্দিন , আহাদ চৌধুরী শামীম, জালাল খান, মিনহাজ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন পান্না, বোরহান উদ্দিন , সুমেল আহমদ চৌধুরী, কামাল উদ্দিন, শাহীন আহমদ, রাসেল আহমদ, ফয়ছল আহমদ, বেলাল আহমদ, হারুন আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।