সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৬
আজকের সর্বশেষ সবখবর

নবাগত ওসির সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

ফখর উদ্দিন
ডিসেম্বর ১৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ থানার নয়া অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের সঙ্গে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ(দৈনিক মানবজমিন), সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক আবিদুর রহমান (আজকের পত্রিকা ও সিলেটের ডাক), অফিস সম্পাদক আনোয়ার সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন (দৈনিক একাত্তরের), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা (দৈনিক শ্যামল সিলেট), কার্যনির্বাহী সদস্য ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল (ইনকিলাব ও জালালাবাদ) সদস্য ফারুক আহমদ (জৈন্তাবার্তা), কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান, এএসআই জাহিদুল ইসলাম, কাঞ্চন চক্রবর্তী, সুহেল আহমদ প্রমুখ।

এসময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।