মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত ৯ টায় তিনি সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
প্রফেসর মো. সালেহ আহমদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি মৃত্যুকালে ১ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফেসর মো. সালেহ আহমদ সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করে ২০২২ সালের ২৪শে আগস্ট অবসরোত্তর ছুটিতে গমন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
