শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৫
আজকের সর্বশেষ সবখবর

এখলাছুর রহমান ছিলেন সৎ ও কর্মঠ ছাত্রনেতা

লবীব আহমদ
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

#কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এখলাছুর রহমানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এখলাছুর রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ই ডিসেম্বর) সিলেট নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান রানার সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আফতাব আলী কালা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সদস্য ও সাবেক ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দীন, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের জন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা তাতীলীগের সভাপতি শের তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এখলাছ মিয়া, ইউপি সদস্য মো জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. তজব আলী, জাফর দেওয়ান, সুহেল মিয়া, জামাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, নুরুল মুস্তাকিম, জায়েদুল হাসান জায়েদ,সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স, প্রচার সম্পাদক শামীম আহমদ, এম. সাইফুল রহমান ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল আলম, নাজমুল হক, সিলেট ইজ্ঞিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিছবায়ুর রহমান মিছবাহ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সিনিয়র সহ- সভাপতি আহমদ রেজা রুবেল, সহ- সভাপতি জুনাইদ ইভান, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসফার আহমদ রাফাত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এখলাছুর রহমান ছিলেন সৎ ও কর্মঠ ছাত্রনেতা। তার সময়ে তিনি উপজেলা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন, হাজার হাজার ছাত্রলীগের কর্মী গড়ে তুলেছেন। বিগত নির্বাচনে তিনি মাঠে থেকে দিনরাত পরিশ্রম করে নৌকাকে বিজয়ী করতে দায়িত্ব পালন করে গেছেন। দেশের ন্যায় বিদেশেও তিনি আওয়ামীলীগের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আপ্তাব আলী কালা মিয়া তাঁর বক্তব্য বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে বিজয়ের মাসে শপথ নিতে হবে- আগামী ৭ জানুয়ারি আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা নতুন ছাত্রলীগের নেতৃত্বে আছ তোমাদের কে আরও সততার সাথে দেশ ও জাতির কল্যাণে নিজেদের কে প্রস্তুত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।