মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে মোহনা সাংস্কৃতিক সংগঠন। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মুরারিচাঁদ (এমসি) কলেজের বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রাকিব, সহসভাপতি শ্রীবাস দাস, সাংগঠনিক সম্পাদক তাহিন আহমেদ সহ অন্যান্য সদস্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
