সিলেটের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্র ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের উন্নয়নকাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বুধবার সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, কুমারপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর ও তৎসংলগ্ন আশপাশ এলাকা এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও তৎসংলগ্ন আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
