সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ও অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ যোগদান করেছেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর স্থলাভিসিক্ত হয়েছেন সুনজিত কুমার চন্দ ও অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের স্থলাভিসিক্ত হয়েছেন গোলাম দস্তগীর আহমেদ।
নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ ২০১৬ সালের ৩৪ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি কুমিল্লা জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মৌলভীবাজার এবং বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। এর আগে তিনি ওসি (তদন্ত) হবিগঞ্জ, ওসি জৈন্তাপুর ও কানাইঘাটের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার অফিসার ইনচার্জ (ওসি)দের বদলীর অংশ হিসেবে সরকারি ভাবে এই বদলির আদেশ প্রদান করা হয়েছে।
