শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

#মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাঙালিরা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে- বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাঙালি জাতি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে। এটি ছিলো আমাদের দুর্নীতি প্রতিরোধের প্রথম ধাপ।

শনিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি এসব কথা বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোঃ জাভেদ হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।

এতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সরকারি অফিসগুলোতে গণশুনানির আয়োজন করা হয় যেখানে সেবা গ্রহীতারা সরকারি অফিসের সেবার স্বচ্ছতা ও মানদণ্ড নিয়ে আলোচনা করতে পারে। কোথাও সরকারি সেবা গ্রহণে বিলম্ব বা হয়রানির স্বীকার হলে সর্বোচ্চ পর্যায়ে জানানোর সুযোগ পায়। বর্তমানে সরকারি সকল নিয়োগ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়। তাছাড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে দুর্নীতি
প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয় যার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির কুফল সম্পর্কে মানুষকে অভিহিত করতে পারে।

এবারের দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ এর প্রতিপাদ্য হচ্ছে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” । এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।