দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ২ আসনে নিজেদের প্রার্থীতা ফিরে পেয়েছেন ২ জন। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে সিলেট-১ ও সিলেট-৫ আসনের ২ জন প্রার্থী। তারা হলেন- সিলেট-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসুফ আহমদ ও সিলেট-৫ আসনের তৃণমূল বিএনপির কয়সর আহমেদ কাওসার।
এর আগে গত রোববার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে সোমবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সিলেটের ৬টি আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এ মধ্যে ৩১ জনের মনোনয়ন বৈধ, ১৪ জনের মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
