সিলেটে বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপরক্ষে মঙ্গলবার সকালে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি মতিলাল বালমিকীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিংকু বিশ্বাস, সদস্য শছিন্দ্র ঋষি, শ্যামল দাস, কুমদেনী ঋষি, নানকা রবি দাস, কনক রানী পাল, অনন্ত কুমার ঋষি।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাত-পাত ও পেশাভিক্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উপস্তাপিত বৈষম্য বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বরাদ্দ বাড়াতে হবে। সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে এবং খাসজমি বরাদ্দের মাধ্যমে গ্রামীণ দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের নিকট জোরদাবী জানান।
