অবরোধ ও হরতালের সমর্থনে সিলেটে মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার সন্ধ্যায় নগরের নাইওরপুল টু টিলাগড় সড়কে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন নেতৃবৃন্দরা।
এবিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, এবিষয়ে কোনো তথ্য আমাদের কাছে আসে নি। কেউ নাশকতার চেষ্টা করলেই আমরা ব্যবস্থা নিবো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
