সোমবার , ২৭ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে মাদক মামলায় আয়লাফ আহমদ(৫৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলায় ১১ জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ(৫৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আয়লাফ আহমদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ও দেয়া হয়৷

২০২২ সালের ৮ আগস্ট বিকেলে গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তরের নিজ বাড়ী থেকে আয়লাফ আহমদকে ৫৭৭৫ (যার বাজারমূল্য ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা) পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন রাতে গোলাপগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন থানার এসআই পার্থ সারথি দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।