রবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ-৪ আসনে নৌকার মাঝি পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ২৬, ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নৌকা প্রতীক পেয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের ৩টিতেই নতুন মুখ খুঁজে নিয়েছে আওয়ামী লীগ। সুনামগঞ্জ-৫ আসন থেকে চারবারের এমপি মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জ-৩ আসন থেকে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মনোনয়ন পেলেও বাকি তিনটি আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ আসনে আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ আসনে মোহাম্মদ সাদিক মনোনয়ন পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।