শনিবার , ২৫ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে মাদক মামলার প্রধান আসামী গ্রেফতার

ফখর উদ্দিন
নভেম্বর ২৫, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২ হাজার ৪ শ’ ২৯ বোতল মদ সহ পিকআপভ্যান আটক মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার ভোলাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রজব আলী (৪৫) উপজেলার নারাইনপুর গ্রামের মৃত খোয়াজ আলীর পুত্র।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

উল্লেখ, গত মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২ হাজার ৪ শ’২৯ বোতল মদ ও একটি পিকআপভ্যান আটক করা হয়। সেদিন মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়। সে মামলায় রজব আলীকে প্রধান আসামি করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।