দৈনিক সিলেটের ডাক-এর সাবেক স্পোর্টস রিপোর্টার আহমদ ইয়াসিন খানের মাতা মাধুরী ইয়াসমিন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী মো: আব্দুর রাজ্জাক খান (বাবুল), একমাত্র পুত্র ও দুই কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। নগরীর পশ্চিম কাজলশাহ বাগবাড়িতে তার বাসা।
মরহুমার একমাত্র পুত্র আহমদ ইয়াসিন খান জানান, মাধুরী ইয়াসমিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত সপ্তাহ খানেক ধরে তিনি ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হন। এক পর্যায়ে তার কাশি বেড়ে যায়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তাকে হাসপাতালে নেয়া হয়। ১১টা ৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু হয়েছে।
