শনিবার , ১৮ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৮
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দেখা করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ১৮, ২০২৩ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!


দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে ড.মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে  কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।

উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।

উল্লেখ্য- গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।

২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।