সিলেটের কাজিরবাজারের একটি ছড়া থেকে ফারহান আহমেদ (০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টায় ওই এলাকার পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারহান কাজিরবাজার এলাকার আফসার মিয়া কলোনিতে বসবাস করত। তার বাবার নাম আনোয়ার মিয়া।
পুলিশ বলছে, শনিবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয় ফারহান। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কভিউ মেডিকেল কলেজের পাশের ছড়ায় ফারহানের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
