বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এমসি কলেজ ইউনিটের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১২, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কর্মবিরতিসহ বিভিন্ন বৈষম্যের বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এমসি কলেজ ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এমসি কলেজের গণিত বিভাগের ১০১ নং কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দিলীপ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সিলেট জেলা ইউনিটের সম্পাদক মো: তৌফিক এজদানী চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় টানা ৩ দিনব্যাপী কর্মবিরতি পালনের বিষয়ে শিক্ষার্থীদেরকে জানান তিনি। শিক্ষার্থীদের জানার জন্য প্রশ্নোত্তর পর্ব রাখা হয় মতবিনিময় সভায়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, সুপার নিউমারারি পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে আমরা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা দেশে কর্মবিরতি পালন করছি।

তিনি আরও জানান, আমাদের দাবীসমূহ আদায় হলে আমরা শিক্ষার্থীদের এখন মিস হওয়া ক্লাসগুলো পরবর্তীতে নিবো। প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিয়ে হলেও তাদের এই কয়েকদিনের ঘাটতি আমরা পূরণ করবো। এছাড়া শিক্ষার্থীরা চাইলে তারা শিক্ষকদের সাথে একান্তভাবে পড়াশোনা বোঝার ব্যাপারে আলাপ করতে পারবে। আজকের এই কর্মবিরতির দাবীগুলো শুধু আমাদের জন্য না, পরবর্তীতে যাতে আপনারাও এরকম বৈষম্যের স্বীকার না হন, সেজন্য আমরা এখন এই কর্মবিরতি পালন করতেছি।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর মো. আশরাফুল কবীর, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, এমসি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তার, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাগর বিশ্বাস, পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, রসায়নবিদ্যার সুজিত চন্দ্র দত্ত, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসিত, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিকসন দাশ প্রমুখ।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষকদের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করেন।

সিলেটের সকাল/ লবীব আহমদ 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।