শনিবার , ৭ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০২

চিকনাগুলে টিলা ধসে মাটি চাপায় ৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্থ

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় টিলা ধসে ৩টি পরিবারের বসতঘর মাটি চাপাপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে । তবে এই ঘটনায় পরিবারের কেউই হতাহত হয় নাই।

জানাগেছে, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে ৭ অক্টোবর শনিবার ভোর রাতে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বসাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে। ঘটনায় লেদই পাত্র (৬৫) সুদেন পাত্র (৪৬) ও রণ পাত্র (৫৫)’র পাশা পাশি থাকা ৩ টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান,শনিবার ভোররাতে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করেই ঘরের দেয়ালে মাটি ধসে পড়ে আমরা একে-অপরকে ডাকাডাকি করে ঘর থেকে বের হয়েছি। আশ পাশের লোকজন এগিয়ে এসে আমাদের-কে প্রাণে রক্ষা করেন। মূহুর্তের মধ্যেই ৩ টি পরিবারের বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়ে। আমরা ঘরের মালামাল রক্ষা করতে পারি নাই।

ঘটনার খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। তিনি তাৎক্ষনিক ভাবে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন।

তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়-কে বিষয়’ টি অবগত করে ক্ষতিগ্রস্থ বসতঘর মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি বৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।