বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

শাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৫, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় একটি মেসে ফ্যানে ঝুলন্ত অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তানজিনা চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফ মিয়া নামের ঐ শিক্ষার্থী আগেও আত্মহত্যার চেষ্টা করেছে বলে জেনেছি। আজ ভোররাতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। তার পরিবারের কাছে খবর পাঠিয়েছি। তারা আসছে। আসার পর তাদের সাথে কথা বলবো।

এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ফ্যানে ঝুলন্ত অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক লক্ষণ দেখে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায় নি। তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আখালিয়া আবাসিক এলাকায় একটি মেসে থাকতেন। সেখানে ভোর ৫টার দিকে আত্মহত্যা করেছেন তিনি। আরিফের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।