সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত আব্দুর নুর (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু মহাসড়কের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার (বৌ বাজার) দুই ব্রীজ সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তিনি আহত হয়েছিলেন।
নিহতের চাচাতো ভাই বশির মিয়া জানান, গত বুধবার রাত নয়টার সিলেট-ভোলাগঞ্জ সড়ক দিয়ে হেটেঁ বাড়িতে আসছিলেন পিছন থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশায় ধাক্কা দেয়, গুরুতর আহত হন। পরে তাকে সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণে ৩দিন আইসিইউতে চিকিৎসার পর আজ তিনি ইন্তেকাল করেছেন। তিনি আরও বলেন, আজ বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফরজুর বলেন, আমি কিছুদিন আগে সিলেট জেলাপ্রশাসকের বরাবর লিখিত একটি অভিযোগ করি, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, অদক্ষ, অপ্রাপ্য বয়সের (কিশোর) গাড়ি চালক দিয়ে মহাসড়কের মতো জায়গায় অটোরিকশা চালানো হয়, অনিয়ন্ত্রিত গাড়ি চালানো। তবে গাড়ি পার্কে বিষয়ে কিছুটা পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি অন্যান্য ট্রাফিক আইন প্রণয়ন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ও ট্রাফিক সার্জেন্ট হামিদুর রহমান এ সড়ক দুর্ঘটনার বিষয় জানা নেই বলে জানান, সার্জেন্ট হামিদুর রহমান বলেন দুই-একজন গণমাধ্যমকর্মীদের থেকে শুনেছি।
