সিলেটের ফেঞ্চুগঞ্জ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে খেলাফত মজলিসের ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সৈয়দ মশাহিদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আলী আসগর,
মো: শামসুদ্দীন, সিলেট জেলা সাধারণ সম্পাদক মওলানা দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সাদিকুর রহমান, বালাগঞ্জ উপজেলার সহসাধারণ সম্পাদক কবি মীম হুসাইন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ কাবির আহমদ, , যুব বিষয়ক সম্পাদকমাওলানা সায়িদুল ইসলাম,উপজেলা সদস্য মাওলানা রেদওয়ান আহমদ, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার বায়তুল মাল সম্পাদক, মোহাম্মদ এবাদ উদ্দিন,৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি মাওলানা সৈয়দ মুহসি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আলি হোসাইন, ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানাওর হোসাইন প্রমুখ।
