রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২১

প্রজন্ম ইউথ হাব’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রজন্ম ইউথ হাব’র উদ্যোগে ২০২২-২৩ এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও “PFL TOURNAMENT 2023” (প্রজন্ম ফুটবল লিগ) এর প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ এশা নগরের জেল রোডস্থ রুতবাহ হোটেল ইন্টারন্যাশনালের দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার আরমান আহমেদ শিপলু।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং বর্তমান সহযোগী অধ্যাপক প্রজন্ম ইউথ হাব এর সভাপতি মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইলের সভাপতিত্বে ও হাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ এবং প্রচার সম্পাদক হাফিজ সাকিব আল হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক প্রজন্ম ইউথ হাব এর সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬, ১৭ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, প্রজন্ম ইউথ হাব এর উপদেষ্টা ডা. জাকারিয়া মানিক (অবসরপ্রাপ্ত), বন্দর বাজার মেঘনা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফ ইনচার্জ নাজিম উদ্দীন শাহান, রুতবাহ হোটেল ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান প্রজন্ম ইউথ হাব এর সহ-সভাপতি এম আলমগীর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।