সোমবার , ৩১ জুলাই ২০২৩, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

১০ আগস্ট থেকে একাদশে ভর্তি আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট
জুলাই ৩১, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

১০ আগস্ট থেকে একাদশে ভর্তি আবেদন শুরু

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ আগস্ট থেকে। ৮ অক্টোবর শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস। একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (৩১ জুলাই) এসব তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, আজ একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভা হয়েছে। সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

সব কার্যক্রম শেষে আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ, কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডে এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।