সিলেটে অবস্থানরত কমনওয়েলথ স্কলারদের সাথে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কর্মকর্তাদের আলোচনার মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) সন্ধ্যায় গ্র্যান্ড সিলেট হোটেল এবং রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে। আগামীতে সিলেটে অবস্থানরত কমনওয়েলথ স্কলারদের সমন্বয় করে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কিভাবে সিলেটের উন্নয়ন করা যায় সে বিষয়ে এক ফলপ্রসূ আলোচনা হয় এ অনুষ্ঠানে।
আলোচনাপর্বে অংশ নেন কমনওয়েলথ স্কলার লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সাবিনা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর উচ্চশিক্ষা গতিশীলতা ব্যবস্থাপক আগাথা গোমস, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. কফিল হোসেন চৌধুরী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
