শনিবার , ৮ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা

ডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

#দক্ষিণ সুরমায় প্রস্তুতি সভায় খন্দকার মুক্তাদির

৯জুলাই রোববার সিলেটের মাদরাসা মাঠে তারুণ্যের সমাবেশকে সফল করে তোলার  জন্য শুক্রবার রাতে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমায় বিএনপির এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। কারণ, এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়। তাই জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা।

তিনি ৯ জুলাই মাদরাসা মাঠের সমাবেশকে সর্বাত্মক সফল করে তোলার জন্য দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশীদ চৌধুরীর সভাপতিত্বে এবং ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব নাসিম হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেকক সদস্য মতিউল বারী খোরশেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমদ সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক ফাহিম বকস শিপু, ২৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন খান, মফিজুর রহমান জুবেদ, জালাল উদ্দিন আহমদ, উজ্জল রঞ্জন চন্দ্র, ইসহাক আহমদ প্রমুখ।

এদিকে শুক্রবার সন্ধ্যায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় আম্বরখানা গোল্ডেন টাওয়াওে পৃথক একটি মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার শুধু মুখে উন্নয়নের কথা বলে। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কাঁচা মরিচের কেজি আজ একহাজার টাকা।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধূরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ সাফেক মাহবুব ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস শামীম মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকু রহমান সাদিক, মিজান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ৯জুলাই আলিয়া মাদরাসা মাঠের মহাসমাবেশকে সফল করে তুলতে সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।