রবিবার , ২ জুলাই ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৩
আজকের সর্বশেষ সবখবর

পুসাবের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
জুলাই ২, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে সংগঠনটির ১০ম ঈদ পুনর্মিলন, বার্ষিক ম্যাগাজিন সায়রের ১০ম সংখ্যার মোড়ক উন্মোচন, পুসাব ৫ম মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী নবীন পুসাবিয়ান বরন এবং জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ জুলাই) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার (৩০ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পুসাবের ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তানজিলা জামান রেমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, পুসাবের উপদেষ্টা ও মা এগ্রো ফার্মার স্বত্তাধিকারী মোহাম্মদ নুরুল আলম, পুসাবের সাবেক সভাপতি ও পুবালী ব্যাংক কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, সাবেক সভাপতি জাহিদুল হক, সাবেক সহসভাপতি ও জানতা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কানন দাশ জিঙ্কু, সাবেক সাধারণ সম্পাদক আরাফ আহমদ, সাবেক সভাপতি সোহাগ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও লিডিং ইউনিভার্সিটির প্রভাষক নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, সাবেক সদস্য ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. আল আমিন ভুইয়া প্রমূখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবার উপস্থিতিতে অনুষ্ঠান সফল করার জন্য পুসাবের সভাপতি তানজিলা জামান রেমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আমিনকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম রুমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন পুসাবের ৯ম কার্যনির্বাহী কমিটিটির সভাপতি তানজিলা জামান রেমি।

উল্লেখ্য, উপজেলার উচ্চশিক্ষার মানোন্নয়নের ব্রত নিয়ে ২০১৪ সালের ৩০ জুলাই আত্মপ্রকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই নানাবিধ ইতিবাচক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।