রবিবার , ১৮ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসায় কম্পিউটার ল্যাব

সিলেটের সকাল রিপোর্ট
জুন ১৮, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

একজন প্রবাসীর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসায় গরিব অসহায় শিক্ষার্থীদের যুগপোযুগী শিক্ষা প্রসারের লক্ষ্যে কম্পিউটার ল্যাব খোলা হয়েছে। লন্ডন প্রবাসী রহিমা খাতুন আজিজ লুবনা নিজের বাবা মরহুম মোহাম্মদ আব্দুল আজিজ ও মরহুমা হাবিবা খাতুন রাহ. এর মাফফিরাত কামনায় তিনি মাদরাসায় এই কম্পিউটার ল্যাব প্রদান করেন। 

কম্পিউটার ল্যাবের পুরো ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক লন্ডনের মানবিক উন্নয়ন সংস্থা রিচ এইড ট্রাস্টের প্রতিষ্টাতা আব্দুল আহাদ আজিজ (রুবেল)।

মাদরাসায় নতুন ল্যাবের উদ্বোধনী উপলক্ষ্যে গত ১০ জুন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হিফজুর রহমান, মাদরাসার দাতা সদস্য এম এ রহমান তিতন সহ মাদরাসার সকল শিক্ষক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা প্রসারে প্রবাসী রহিমা খাতুন আজিজ লুবনার এই দান প্রশংসার দাবি রাখে। কম্পিউটার ল্যাবের ফলে এখন থেকে গ্রামের গরিব অসহায় শিশুরা খুব সহজে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।