বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৪
আজকের সর্বশেষ সবখবর

শাবি-তে দাপ্তরিক কাজে পেপারলেস কার্যক্রম শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
জুন ১, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দাপ্তরিক কাজে ডিজিটাল নথি (ডি-নথি) বা পেপারলেস কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজ আমাদের জন্য আনন্দের একটি দিন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ডি-নথির যুগে প্রবেশ করলাম। ডি-নথি বাস্তবায়নের ফলে এখন থেকে পেপারলেস অফিস ব্যবস্থাপনা কার্যকর হবে। যা আমাদের বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্মার্ট ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় আমরা আরো এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ডি-নথি কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মাসুম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।